Tuesday, October 27

হবিগঞ্জে কথাকাব্য ফাউন্ডেশনের নজরুল বর্ষ পালিত ও বৃক্ষরোপণ

|| নিজস্ব প্রতিনিধি ||

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ ২০২৬-২৭ পালন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কথাকাব্য ফাউন্ডেশন’। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে সংগঠনটির হবিগঞ্জ শাখার উদ্যোগে জেলা সদরের দক্ষিণ চতুল গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির প্রাক্কালে আলম গার্ডেন হাউসের ‘এ এইচ এম হাই কটেজে’ জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রনীর সভাপতিত্বে সভায় নজরুল বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন কথাকাব্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আমিন আল আসাদ। এতে প্রধান আলোচনায় অংশ নেন সংগঠনের কুয়েত প্রতিনিধি মোঃ হেলাল মিয়া।

আলোচনা সভা শেষে চতুল গ্রামের ঐতিহ্যবাহী আলম পরিবারের প্রত্যক্ষ সহযোগিতায় এবং ‘আলম ফুড গার্ডেন’-এর সৌজন্যে আলম গার্ডেন হাউস, স্থানীয় ঈদগাহ, কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণ ও চলাচলের রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হবিগঞ্জ সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও কথাকাব্য ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা শাহ্ আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাজু আলম, কবি প্রকৌশলী আজিজুর রহমান ও মোঃ মাহমুদুর নূর হাসেমী।

অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখায় ইফাজ উল আলম ও ফারহা ইবনাত আলমকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। এ ছাড়া নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবির রচিত বিভিন্ন সাহিত্যগ্রন্থ উপহার দেওয়া হয়।

বই উপহারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— সানজিদা আলম নীলা, নাবীলা করিম চৌধুরী, আদীবা রিজওয়ানা, ফাহিম উল আলম, নিয়াম উল আলম, মিনহাজ উল আলম মিজু, আকিবুল আলম, কবি প্রকৌশলী আজীজুর রহমান, হাসিব উল আলম, আদ্রিয়ান হোসেন, ইশরাত আলম, ইরাইনা আলম, হাফসা আলম, ফাইরুজ আলম সাবাহ, ফায়েজ উল আলম, আনাইজা আলম হায়া, অলিদ তালুকদার এবং মোঃ মুজিবুল হাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *