|| নিজস্ব প্রতিবেদক ||
শেরে-বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) হালিশহর হাউজিং এস্টেটস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মত প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই কমিটি নির্বাচিত হয়।
নতুন এই কমিটিতে এটি. এম তারেক সভাপতি এবং মোঃ মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মোবারক আলী হাওলাদার, সহ-সভাপতি পদে মোঃ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হোসেন জুয়েল এবং অর্থ সম্পাদক পদে ক্যাপ্টেন মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন— সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আহছানউল্লা পারভেজ, শিক্ষা বিষয়ক সম্পাদক এ.কে.এম মিজানুর রহমান খান, গ্রন্থাগার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রায়হান আহমেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক আনিস ফেরদৌসী বেগম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— প্রভাষক মোঃ আব্দুল জলিল, খন্দকার শামীম আহমেদ, আমজাদ হোসেন মানিক, মোঃ মেহেদি মাসুদ, সানিদ মাহমুদ হোসেন, মোঃ শহিদুল ইসলাম এবং মোঃ আলী।
ফাউন্ডেশনের নতুন এই নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন এবং নির্বাচন কমিশনারদ্বয় মোঃ রফিক উল্লাহ ও শেখ মোফাজ্জেল হোসেন। নবনির্বাচিত এই কমিটি আগামী ৩ জুলাই ২০২৮ তারিখ পর্যন্ত শেরে-বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।
