Saturday, August 1

রায়গঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অটোরিকশা বিতরণ

|| রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় আটজন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম, নওগাঁ শাহ শরিফ জিন্দানী মাজার কমিটির সহ-সভাপতি খন্দকার শামীমুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অটোরিকশার মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সক্ষম হবেন।”

অটোরিকশা পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *