বৃহস্পতিবার, জুন ২৫

রংপুরে ‘জননী’ প্রকল্পের জেলা পর্যায়ের অর্ধ-বার্ষিক অংশীজন সভা অনুষ্ঠিত

|| রংপুর প্রতিনিধি ||

রংপুরে আরডিআরএস (RDRS) বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘জননী’ প্রকল্পের জেলা পর্যায়ের অর্ধ-বার্ষিক অংশীজন সভা (Semi-Annual Meeting with Stakeholders) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং কোইকা (KOICA), সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআর,বি (icddr,b)-এর সহযোগিতায় সভাটি সম্পন্ন হয়। রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, অংশীজন এবং প্রকল্প প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ‘জননী’ প্রকল্পের বিগত ছয় মাসের কার্যক্রমের অগ্রগতি, অর্জিত সাফল্য এবং মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে আগামী দিনগুলোতে মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নে প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নির্ধারণ এবং অংশীজনদের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এই প্রকল্পের অবদান তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। সভায় আরডিআরএস বাংলাদেশ এবং সহযোগী সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে প্রকল্পের সার্বিক চিত্র উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *