
|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||
পটুয়াখালীর মির্জাগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সর্বসাধারণকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ওয়ালটন প্লাজার সামনে এ ক্যাম্পের আয়োজন করা হয়। দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্লাজাটি এই উদ্যোগ নেয়।
এদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরিব, দুস্থ ও মধ্যবিত্তসহ বিভিন্ন পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ক্যাম্পটিতে ভিড় করেন। মির্জাগঞ্জ ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক মো. জুয়েলের পরিচালনায় দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন ঢাকা থেকে আগত চিকিৎসক ডা. শাহনেওয়াজ চৌধুরী (এমবিবিএস, সিসিডি-বারডেম, ডিএমইউ-আলট্রা)।
চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা ওয়ালটন প্লাজার এই জনকল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং বিনামূল্যে মানসম্মত চিকিৎসা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
