
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া সড়কঘাটা এলাকায় এক অজ্ঞাত মধ্যবয়সী পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মাহাবুব জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
