Saturday, September 5

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের মাঝে ৬৪ লাখ টাকার চেক বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার এবং আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১২টি নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং চারজন আহত ব্যক্তিকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মরিয়ম রকিব, বিআরটিএর পরিদর্শক লাভলু শিকদার, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন এবং ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা, দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত বা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং সাধারণ আহত ব্যক্তিকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দুর্ঘটনার তিন মাসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দিতে হবে।

জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *