সোমবার, মে ২৫

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, এ্যাড. আনোয়ার হোসাইন, পৌর আমীর হুমায়ুন কবীরসহ জেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের ওলামা বিভাগের পরিচালক ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান।

এছাড়া কাউন্সিলর পদে মনোনীত হয়েছেন—

▪️ ২ নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ জাহাঙ্গীর
▪️ ৩ নম্বর ওয়ার্ডে সরকার মাসউদুর রহমান
▪️ ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন
▪️ ৫ নম্বর ওয়ার্ডে লোকমান আহমেদ
▪️ ৬ নম্বর ওয়ার্ডে এ্যাডভোকেট শফিকুল ইসলাম জসিম
▪️ ৭ নম্বর ওয়ার্ডে মোঃ আক্কাস আলী
▪️ ৮ নম্বর ওয়ার্ডে মোঃ আবুল হাশেম মোল্লা

সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব প্রার্থী দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *