মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০

ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ: একসঙ্গে ১৬২ নারী ভোটার ‘মাইগ্রেটেড’ দেখানো নিয়ে প্রশ্ন

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ভোটার তালিকায় গুরুতর গড়মিলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, একটি ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী ভোটারকে একসঙ্গে ‘মাইগ্রেশন’ দেখানো হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালুক মালালদহা গ্রামের নারী ভোটার তালিকায় অনিয়ম পরিলক্ষিত হয়েছে। ওই গ্রামের নারী ভোটার তালিকার ৩৫৯ নম্বর সিরিয়াল থেকে ৫২০ নম্বর সিরিয়াল পর্যন্ত মোট ১৬২ জন ভোটারকে একযোগে ‘মাইগ্রেটেড’ হিসেবে দেখানো হয়েছে।

অভিযোগকারীর দাবি, এত বড় সংখ্যক ভোটারের হঠাৎ মাইগ্রেশন বাংলাদেশের কোনো এলাকায় কীভাবে, কোন কারণে এবং কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে—তা স্পষ্ট নয়। বিষয়টি নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি প্রকাশ পাওয়ার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা দ্রুত সমাধান করা জরুরি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, অভিযোগটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়ন শাখার সভাপতি মো. হযরত আলী ব্যাপারী দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *