Sunday, November 8

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেন, সেক্রেটারি ফেরদৌস হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম এবং ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব, দেশপ্রেম, জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং দেশের প্রতি নাগরিকদের দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *