বুধবার, এপ্রিল ২২

বেলকুচিতে খাল খননের কাদায় চলাচলের অনুপযোগী রাস্তা, জনদুর্ভোগ তুঙ্গে

ককককককতত।
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) |||| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অপরিকল্পিতভাবে খাল খননের কাদা রাস্তায় ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার শেরনগর ব্রীজ হতে শ্যামগাতী পর্যন্ত দীর্ঘ এলাকা এখন নোংরা ও দুর্গন্ধযুক্ত কাদায় সয়লাব হয়ে আছে। এতে রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচল যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরনগর ব্রিজ থেকে গুলিস্তান মোড় পর্যন্ত একটি খাল খনন প্রকল্পের কাজ চলছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান খালের তলদেশের পচা ও নোংরা কাদা ট্রাকে করে পরিবহনের সময় নিয়ম না মেনে রাস্তায় যত্রতত্র ফেলেছে। বিশেষ করে মুকুন্দগাতী থেকে বাড়ি ফেরার পথে রাতে চলাচলকারী যাত্রীরা অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন।

এই বিব্রতকর পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও ট্রাক চালকদের খামখেয়ালিপনার কারণেই গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এখন নরককুণ্ডে পরিণত হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নোংরা কাজের জন্য দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনস্বার্থে এই পিচ্ছিল ও দুর্গন্ধযুক্ত রাস্তাটি দ্রুত পরিষ্কার করে চলাচলের উপযোগী করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *