
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও স্থানীয় গুণী ব্যক্তিত্ব প্রফেসর আব্দুল হামিদ মোল্লা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (০১ আগস্ট) সকাল সোয়া ৭ টায় মুকুন্দগাঁতীস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রফেসর আব্দুল হামিদ মোল্লা এলাকায় একজন সাদা মনের মানুষ ও প্রবীণ মুরুব্বী হিসেবে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। দীর্ঘ শিক্ষাজীবনে তিনি অসংখ্য আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি জামাতাসহ চার কন্যা, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানানো গেছে, আজ বাদ আসর বেলকুচি সরকারি কলেজ মাঠে প্রবীণ এই শিক্ষাবিদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।।
