Thursday, August 13

বিশ্ববাজারে কমল তেলের দাম

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও এক দফা কমেছে। বৃহস্পতিবার ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১.৯৭ ডলারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন্দ্রিক উত্তেজনার ফলে বিশ্বজুড়ে তেলের চাহিদা হ্রাস পেতে পারে। এ কারণে ২০২৬ সালের বৈশ্বিক তেলের চাহিদার পূর্বাভাসও কমিয়ে আনা হয়েছে।

এদিকে গত বুধবার প্রকাশিত এক মাসিক প্রতিবেদনে রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক জানিয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে প্রতিদিন ৫ লাখ ৮০ হাজার ব্যারেল নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *