Wednesday, September 23

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তজেলা ও দূরপাল্লার বাস এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাস মালিকরা এখন থেকে প্রতি কিলোমিটার ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত ১৭ পয়সা হারে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *