Thursday, October 29

বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খায়রুল এনাম

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অবস্থিত বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন এস এম খায়রুল এনাম ফিরোজ। গত বুধবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এ কমিটির অনুমোদন দেয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। ৪ সদস্যবিশিষ্ট অনুমোদিত এ এডহক কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে মোঃ মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোঃ জাহিদুল ইসলাম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংবিধি অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

নতুন এই এডহক কমিটি গঠনের ফলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *