Monday, August 3

বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা মোঃ হাসান আলী রোমনের ওপর অতর্কিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার (২ আগস্ট) আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী খুশি বেগম ও তাঁর স্বামী মিজানুর রহমান দলবল নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় যুবদল নেতা রোমনের হাতের কব্জি গুরুতরভাবে জখম ও ক্ষতিগ্রস্ত হয়।

এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ এবং এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৩ আগস্ট) বদলগাছী উপজেলা যুবদলের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মেজবাউল হক রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম মুন্না, সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক, মথুরাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রোস্তম আলী ও সাধারণ সম্পাদক মোঃ লিকসন আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *