বৃহস্পতিবার, মে ১৪

বকশীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||

জামালপুরের বকশীগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সঠিক নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন, বকশীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সেলিম মিয়া, মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ, মাংস ব্যবসায়ী সাজু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এতে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ইসলামী বিধান অনুযায়ী কোরবানির পশু জবাই নিশ্চিত করতে হবে এবং চামড়া সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তারা আরও জানান, সঠিকভাবে লবণ ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং অর্থনৈতিক ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *