Sunday, August 9

বকশীগঞ্জে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন, অসহায়দের সহায়তা বিতরণ

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পানিবন্দী অসহায় ও দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার, গৃহ মঞ্জুরির চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল বিভাগ এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।

এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বকশীগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *