Tuesday, September 8

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে আর্থিক সহায়তার চেক প্রদান

|| ​আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটজন ব্যবসায়ীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে এই সহায়তার চেক তুলে দেন।

​চেক হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও স্থানীয় সমাজসেবক আনূপ কুমার সিংহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, গত ৩০ আগস্ট (রবিবার) রাতে বকশীগঞ্জ পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​দুর্দিনের মুহূর্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই আর্থিক সহায়তা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *