Thursday, August 13

‘প্রতিশোধ’ নিয়ে ফিরলো জোভান-তিশা জুটি

|| বিনোদন ডেস্ক ||

ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’ ও ‘কাপল ক্যাম্পাস’-এর মতো বেশ কিছু জনপ্রিয় নাটকে তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘প্রতিশোধ’-এর মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে ফিরেছেন এই জনপ্রিয় জুটি।

একই সময়ে ক্যারিয়ার শুরু করে নিয়মিত কাজ করলেও পরবর্তী সময়ে একসঙ্গে অভিনয় করা বন্ধ করে দেন এই দুজন। দীর্ঘ দিন পর ফেরা প্রসঙ্গে জোভান জানান, ঈদের আগেই নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়েছিল।

ব্যতিক্রমী গল্পের নাটকটিতে উঠে এসেছে বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফেরা এক তরুণের সিইও প পদে সাক্ষাৎকার দিতে গিয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার ঘটনা। আধুনিক ক্যারিয়ার কেন্দ্রিক প্রতিযোগিতার মাঝে ভিন্নমাত্রার প্রতিশোধ এবং সচেতনতার বার্তা নিয়ে এগিয়েছে এর মূল গল্প।

শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিনের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। জোভান-তিশা ছাড়া এতে আরও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠু। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তির পর থেকেই জোভান-তিশা জুটিকে আবারও একসাথে দেখতে পেয়ে প্রশংসায় ভাসিয়েছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *