
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
নাগেশ্বরীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এইচ. এম. খোদাদাদ হোসেনের সভপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও অত্র প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ আবু জাকারিয়া, সহকারী প্রকৌশলী এইচএম শাহীন, সোসাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ বাবুল আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়েত ইসলামীর আমির আব্দুল মান্নান ও পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
