Monday, September 7

নাগেশ্বরীতে ‘বিজয়’ হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

​কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থী বিজয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টিনান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দক্ষিণ ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজ গেটের সামনে হাসনাবাদ ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক শিক্ষার্থী ও নিহত বিজয়ের স্বজনেরা।

মানববন্ধনে বক্তারা নাগেশ্বরী উপজেলার ৮ নং হাসনাবাদ ইউনিয়নের সিদলীয়া বিল (৬ নং ওয়ার্ড) এলাকায় শিক্ষার্থী বিজয় হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, এলাকায় দিন দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।

​মানববন্ধনে নিহতের ভাই সাব্বির আহমেদ, হাসনাবাদ ইউনিয়নের সদস্য হামিদুল,শাহ জালাল ও জাহিদুল বক্তব্য দেন, বক্তারা বলেন, অবিলম্বে বিজয়ের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত ২১আগস্ট হাসনাবাদ সিদলীয়া বিলে শিক্ষার্থী বিজয়ের লাশ পাওয়া যায়। নিহতের ভাই বলেন, ৩১তারিখ পর্যন্ত থানায় মামলা না নেয়ায় ৩১ সেপ্টেম্বর কুড়িগ্রাম মাজিস্ট্রেট আদালতে নিহতের মা রশিদা বেগম বাদী হয়ে মামলা করেন, মামলা নং ০১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *