
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় শোভাযাত্রা, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ ও উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, আরডিও গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে আজ থেকে শুরু হওয়া বিভিন্ন কর্মসূচি ও প্রতিযোগিতা বছরব্যাপী অনুষ্ঠিত হবে।
