Saturday, August 29

নাগেশ্বরীতে ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের অভিযোগে ১৯ জন গ্রেফতার

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকায় ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের অভিযোগে নাগেশ্বরী থানা পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের মধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১০ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎এদের মধ্যে একজনকে ১৫ দিনের কারাদণ্ড, একজনকে ৭ দিনের কারাদণ্ড এবং আরও ৭ জনকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর ১০ জনকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন—আশরাফুল আলম (৪৮), রিয়াদ বাবু (২৫), এরশাদুল মিয়া (৩৮), রবিউল ইসলাম (৩৭), আতাউর জামান (২৭), সুজন রানা (২৮), এরশাদুল হক (২৮), জাঙ্গীর আলম (৩৯), লাবু মিয়া (২৮) ও আব্বাস আলী (৩১)।

‎এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান জানান, জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এছাড়াও জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *