Wednesday, August 19

ধলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক মামুন মিয়া

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৩ নম্বর ধলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এতে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটিই নাম—মোঃ মামুন মিয়া। কোনো জনপ্রতিনিধি না হয়েও টানা ১০ বছর ধরে সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবা করে তিনি অর্জন করেছেন সর্বস্তরের জনগণের অগাধ আস্থা ও ভালোবাসা।

​ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর সেকান্দনগর গ্রামের তহুর মিয়ার বড় ছেলে মোঃ মামুন মিয়া ছোটবেলা থেকেই মানবসেবায় নিয়োজিত। কোনো প্রশাসনিক পদে না থেকেও গত এক দশক ধরে তিনি এলাকার গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের অন্যতম ভরসাস্থলে পরিণত হয়েছেন।

​এলাকাবাসীর মতে, রাত-বিরাতে কারো অসুস্থতা বা যেকোনো বিপদে সবার আগে এগিয়ে আসেন এই তরুণ। নিজের পকেটের টাকা খরচ করে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর স্বভাব। কোনো পদের আশা না করে দীর্ঘ ১০ বছর ধরে নিরলসভাবে যে জনসেবা তিনি করে যাচ্ছেন, তা স্থানীয়দের হৃদয়ে গভীর জায়গা করে নিয়েছে।

​ধলা ইউনিয়নবাসীর দাবি, এবার তারা একজন দুর্নীতিমুক্ত, সৎ ও মানবিক নেতৃত্বকে পরিষদে দেখতে চান। সেই নিরিখে নতুন মুখ হিসেবে মোঃ মামুন মিয়াই তাদের প্রথম পছন্দ। স্থানীয়দের বিশ্বাস, পদে না থেকেই যিনি গত এক দশক ধরে ইউনিয়নের উন্নয়নে ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন, সুযোগ পেলে তিনি ধলা ইউনিয়নের সার্বিক চিত্রে আমূল পরিবর্তন আনতে সক্ষম হবেন।

​উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ৩ নম্বর ধলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এখন মোঃ মামুন মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *