Saturday, August 15

দেশে স্টিল ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন খাতে সেবার মান বাড়াচ্ছে ‘মেটাল সাইন’

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশের স্টিল ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন শিল্পে নান্দনিক ডিজাইন ও গুণগত মান নিশ্চিত করে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান ‘মেটাল সাইন’ (Metal Sign)। ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আবাসিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ১৫০টিরও বেশি সফল প্রজেক্ট সম্পন্ন করেছে।

প্রতিষ্ঠানটি গেট, গ্রিল, ডোর, উইন্ডো, আধুনিক ডুপ্লেক্স ও আধুনিক স্টেইনলেস স্টিল স্টিয়ার রেলিং, গ্লাস পার্টিশন এবং সুইমিং পুল স্ট্রাকচারসহ বিভিন্ন ধরণের স্টিল ও অ্যালুমিনিয়ামের কাস্টমাইজড ফেব্রিকেশন সেবা প্রদান করে আসছে। গ্রাহকদের নান্দনিক চাহিদা ও আধুনিক স্থাপত্যকলার সাথে সামঞ্জস্য রেখে সেরা মানের ফিনিশিং দেওয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
মেটাল সাইন-এর ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) ও প্রোপাইটর মো. মুস্তাফিজুর রহমান জানান, গুণগত মান এবং আধুনিক ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে ক্রেতাদের দীর্ঘস্থায়ী সেবা প্রদান করাই তাদের মূল লক্ষ্য।

রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় নিজস্ব কারখানা রয়েছে। অনলাইন ও অফলাইন মাধ্যমে সরাসরি অর্ডার নিয়ে অভিজ্ঞ কারিগর দ্বারা তারা দেশের বিভিন্ন প্রান্তে ফেব্রিকেশন সেবা পৌঁছে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *