Tuesday, August 18

দুই দিনের সরকারি সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হন।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় সফর সংশ্লিষ্ট এসব তথ্য নিশ্চিত করা হয়।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলে রয়েছেন—প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা।

সফরসূচি অনুযায়ী কাতার সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *