Saturday, September 5

ঢাকা মহানগর তালাবার তালীম ও তারবিয়াত অনুষ্ঠিত

​|| নিজস্ব প্রতিবেদক ||

​বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ঢাকা মহানগরীর উদ্যোগে অর্ধদিবস ব্যাপী ‘তা’লীম ও তারবিয়াত’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পুরানা পল্টন লাইনে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানের সূচন পর্বে দারসুল কুরআন পেশ করেন তালাবার সাবেক প্রধান সম্পাদক মোস্তফা আল মুজাহিদ। তারানায়ে জমিয়ত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি মোস্তফা আল মুতাহারি।

পরবর্তীতে ‘বক্তৃতা ও উপস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও তালাবা ইবি শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক।

​এছাড়াও কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ওমর ফারুক এবং সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবু ত্বহা মো. নূরুল্লাহ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইসলামী সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের ইলম ও আমলের সমন্বয়ে চরিত্রবান হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিক অবক্ষয়ের এই যুগে যোগ্য ও আদর্শিক জনশক্তি তৈরিতে তালীম ও তারবিয়াতের বিকল্প নেই। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রকৃতপক্ষে তালাবার প্রতিটি কর্মী নিজেদের যোগ্য করে গড়ে তুলে ওয়ারেসে নবীর দায়িত্ব পালন করতে হব।”

​ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালাটি দুপুর ১টায় মুক্ত আলোচনা, বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *