Thursday, August 13

ডনের সাথে ভাইরাল ছবি প্রসঙ্গে যা বললেন সামিরা

|| বিনোদন ডেস্ক ||

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর দীর্ঘ সময় পরও তাঁর সাবেক স্ত্রী সামিরাকে ঘিরে বিভিন্ন আলোচনা-সমালোচনা থামেনি। সম্প্রতি খলঅভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সামিরার বলে দাবি করে গুঞ্জন ছড়ানো হয়। তবে সেটির পেছনের আসল ঘটনা প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ভাইরাল হওয়া ছবির ওই নারী সামিরা ছিলেন না, বরং তিনি ছিলেন ‘আশা ভালোবাসা’ সিনেমার অভিনেত্রী সাবরিনা। শুটিং চলাকালে তাঁদের দুষ্টুমির একটি মুহূর্ত ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মূল নায়ক সালমান শাহ নিজেই ক্যামেরা বন্দি করেছিলেন। পরবর্তী সময়ে সেই ছবি নিয়ে ডনের সাথে মজাও করতেন সালমান শাহ। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলোকে ফটোশপের মাধ্যমে এডিট বা বিকৃত করা হয়েছে বলে দাবি করা হয়।

এ প্রসঙ্গে সামিরা জানান, তাঁর একটি ছবিকে কেন্দ্র করে ভিত্তিহীন মিথ্যাচার ছড়ানো হচ্ছে, যা সালমান শাহর প্রকৃত ভক্তদের বিভ্রান্ত করছে। ডন তাঁর কাছে ছোট ভাইয়ের মতো উল্লেখ করে তিনি জানান, ডন প্রতি ঈদে তাঁকে পা ছুঁয়ে সালাম করতেন। এভাবে অসত্য তথ্য ছড়িয়ে সালমান শাহর ভালোবাসার মানুষকেই মূলত ছোট করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *