
|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া দেশব্যাপী ৫ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের ভেড়ভেড়ী আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ভেরী আলিম মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আ. ছ. ম. মাকসুদুর রহমান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন। এ সময় মাদ্রাসার সম্মানিত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করার কোনো বিকল্প নেই।”
পরিশেষে দেশ ও জাতির সামগ্রিক কল্যাণার্থে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে গভর্নিং বডির সভাপতি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
