
||আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম। আজ শনিবার (১৮ জুলাই) সকালে পরিদর্শনকালে তিনি ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার সময় সংসদ সদস্য স্থানীয় ভাঙনকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন, যমুনার এই ভয়াবহ ভাঙন থেকে চৌহালীবাসীকে রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আপদকালীন ব্যবস্থা হিসেবে দ্রুততম সময়ে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হলো। বর্ষা মৌসুম শেষে নদী ভাঙনের স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধনের সময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
