
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে দশটায় চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, জামায়াতের বাদল, সাংবাদিক ও বিএনপি নেতা বদরুদ্দোজা বুলু, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAOs) এবং প্রকৃত আমন চাষী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার এই উপকরণ বিতরণ করা হয়। চিলমারী উপজেলায় ৬ টি ইউনিয়নে ১৫০০ জন কৃষককে প্রণোদনার প্যাকেজ দেয়া হবে।প্রণোদনার প্রতিজন কৃষক সাধারণত ১ বিঘা (৩৩ শতক) জমিতে আবাদের জন্য উফশী রোপা আমন ধান বীজ ৫ কেজি ডিএপি (DAP) সার ১০ কেজিএমওপি (MOP) সার ১০ কেজি।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে চিলমারী উপজেলাসহ কুড়িগ্রাম জেলা ও দেশজুড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন (উফশী জাত) ধানবাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সুবিধা প্রদান করা হচ্ছে।
