মঙ্গলবার, জুন ৩০

চিলমারীতে বজ্রপাতে নিহত রফিকুলের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে গত ২১ মে ২০২৫ বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে রেখে গেছেন এক স্ত্রী বিউটি আক্তার ও ২ জন মাছুম সন্তান।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান নিহত পরিবারের কাছে মানবিকতায় হাত বাড়িয়ে দেন। পরে নিহত রফিকুলের স্ত্রী বিউটি আক্তারের হাতে ২৫০০০ (পঁচিশ হাজার টাকা) টাকার চেক তুলে দেন।

চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাংবাদিক ও সদস্য বদরুদ্দোজা বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রহমান। এই মানবিকতার কাজে সহযোগীতা করেন ইউপি মেম্বার জসিম।
নিহত রফিকুলের স্ত্রী বিউটি আক্তার উপজেলা নির্বাহী অফিসারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল। এ সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে- তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *