Saturday, August 29

চিলমারীতে আধুনিক হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানা হাট পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ‘ইনিশিয়েটিভ ফর হিউম্যান এনরিচমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (IHEDO) এবং কমুনিটি হেলথ সেন্টারের (হার্ট ক্যাম্প) শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় এসএসসি ২০০৪ ব্যাচের একদল উদ্যোগী সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ পরিচালনায় স্বাস্হ্য সেবা, গবেষণা ও সামাজিক উন্নয়নমূলক এই সেন্টারটি যাত্রা শুরু করে।

এ সেন্টারের মাধ্যমে এলাকার সাধারণ ও সুবিধাবঞ্চিত রোগীরা সুলভ মূল্যে রক্ত-প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, মাতৃত্বকালীন ও প্রসূতি সেবা, ডেন্টাল, স্কিন কেয়ার, ডায়াবেটিস, হাঁপানি এবং হৃদরোগের চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা ও গবেষণামূলক সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক নির্বাহী পরিচালক মো. সোহরাব হোসেন, এডমিন পরিচালক নূর আলম, ব্যবস্থাপনা পরিচালক তাসমিন হাবিব শুভ, কোষাধ্যক্ষ মাহমুদ হাসান এবং বিশেষজ্ঞ চিকিৎসক ড. মো. জোবায়ের হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, ঠিকাদার গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ, অবসরপ্রাপ্ত শিক্ষক জাহেদুল ইসলাম রাজাসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা জানান, চিলমারীর তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা আরও গতিশীল, আধুনিক এবং জনকল্যাণমুখী করার উদ্দেশ্যেই এই রিসার্চ সেন্টারটি স্থাপন করা হয়েছে। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *