Saturday, October 10

চলছে নাগেশ্বরীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হবে কাল রবিবার‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎নাগেশ্বরীতে চলছে ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির জনপ্রিয় জলক্রীড়া নৌকা বাইচ প্রতিযোগিতা। ৫ অক্টোবর সোমবার উপজেলার নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদে ১২ দলের অংশগ্রহনে ৭দিন ব্যাপী মাঝিদের সমবেত শক্তি, গতি ও একতাবদ্ধতার এ খেলা শুরু হয়। রবিবার ফাইনালে শেষ হবে এ আয়োজন।
‎
‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নৌকা বাইচ নামে এ জলক্রীড়ার আয়োজন করে নুনখাওয়া ইউনিয়ন বিএনপি। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। বিষয় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান,নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা ও নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান,সভাপতিত্ব করেন  আয়যোগ কমিটির সভাপতি ও নুন খাওয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম।
‎
‎সেদিন তখন গোধুলী বেলা। স্বচ্ছ জলরাশিতে হেলে পড়া সুর্যের আলো ছড়িয়েছে বর্ণিল আভা। নদের বুকে সারিবদ্ধ সুসজ্জিত, লম্বা নৌকা নিয়ে অপেক্ষমান প্রতিযোগী মাল্যারা। অবশেষে বেজে উঠল  হুইসেল। কাঁসা করতালের তালে সারিগান গেয়ে শুরু ছন্দোবদ্ধ বৈঠা চালনা। বৈঠার যাদুকরী ছপ ছপ শব্দ করে দ্রুত এগিয়ে চলে নৌকা। গতি বাড়াতে মাঝে দাড়িয়ে ছড়া কাটেন দলনেতা। দুপাড়ে দাঁড়িয়ে হাজারো দর্শক হর্ষধ্বনি আর করতালিতে উৎসাহ দেন তাদের। এভাবে চলছে প্রতিদিনের খেলা। দুপুর হতেই দুর-দুরান্ত থেকে লোকজন গিয়ে ভীর জমায় নদের তীরে। খেলা দেখে নির্মল আনন্দে বাসায় ফেরে সন্ধ্যার পরে। যান্ত্রিকতা ছাপিয়ে এ আয়োজন ঘিরে এখন ব্যাপক উৎসাহ উদ্দিপনা স্থানীয়দের মাঝে।
‎
‎আয়োজক কমিটির প্রধান নুনখাওয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক তাজুল ইসলাম ও যগ্ন আহ্বায়ক আবুল হাসানাত জানান, মানুষের আগ্রহ, উপস্থিতি দেখে আমরা অভিভুত। প্রতিদিন ৪ দলের অংশগ্রহনে ২টি করে খেলা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
‎
‎উল্লেখ্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে মাঝিরা ১২ টি নৌকা নিয়ে ভিন্ন ভিন্ন নামে এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগি দলগুলো হলো দশের দোয়া, ভাই ভাই পিঁপড়ার ঘাট, ঘোগাদহ একতা তরী, নারায়নপুর হাওয়ার তরী, বুড়ীর ছড়া ভাই ভাই, বলদিয়া নিউ সোনার বাংলা, কাপনা জনতরী, নুনখাওয়া  গণতরী, দাদাভাই আনন্দবাজার, আশার আলো ভারসন টু ফুলবাড়ী, হাতিয়ার বাঘ স্বাধীন বাংলা, মা-বাবার দোয়া, তামিম বাংলা বেগমগঞ্জ উলিপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *