
|| এস এম শামীম | কুষ্টিয়া প্রতিনিধি ||
ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে কুষ্টিয়া জেলা শহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার আমীর আতিয়ার রহমানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত হয়ে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং কেন্দ্রীয় সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহুরুল ইসলাম।
সভায় কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের পথচলাকে বেগবান করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলাকে ইসলামী আদর্শে উজ্জীবিত করার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে গৃহীত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উক্ত সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর সাইফুল ইসলাম সায়েম, নায়েবে আমীর আব্দুল আউয়াল হক্কানী, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল আলিম, অর্থ সম্পাদক আকরাম হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
