Tuesday, July 14

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, নৌকার পরিবর্তে যুক্ত হলো চাবি ও ব্যাটন

|| নিউজ ডেস্ক ||

সরকারের পট পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগোতে নৌকার প্রতীক সরিয়ে সেখানে চাবি এবং ব্যাটন (লাঠি) যুক্ত করা হয়েছে। আজ রবিবার দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।

তিনি আরও জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।

পুরাতন লোগোতে দেখা যায়, উপরে শাপলা ও দুই পাশে পাট পাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা।

নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। পালতোলা নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন সেখানে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *