Thursday, July 30

এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে।
এর আগে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় এনসিপির গাড়িবহর পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ সময় বহরের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

বিকেল সোয়া তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সার্জিস আলম লেখেন, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় বিএনপি তাঁদের ওপর আক্রমণ করেছে।

এর কিছুক্ষণ আগে দেওয়া অন্য এক পোস্টে তিনি অভিযোগ করেন, সিলেটের গোলাপগঞ্জে তাঁদের বহরের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *