Thursday, July 16

এবার বিসিবি থেকে সুজনের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের পদ থেকে সরে দাঁড়ালেন পরিচালক খালেদ মাহমুদ সুজন।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিসিবি পরিচালক পর্ষদ থেকে পদত্যাগ করেন তিনি।

এর আগে বিসিবি পরিচালক জালাল ইউনুস, নাদেল চৌধুরী, নাইমুর রহমান দুর্জয় ও তানভির টিটু পদত্যাগ করেছেন।

বিসিবির সংশ্লিষ্ট সূত্রে সুজনের পদত্যাগের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক এই বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *