
|| নিজস্ব প্রতিনিধি | পঞ্চগড় ||
বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তি পঞ্চগড় জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় মারুফ হাসানকে সভাপতি ও রনিক ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আসাদুল্লাহিল গালিব। অনুষ্ঠানের এক পর্যায়ে কমিটির নতুন দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী।
নবগঠিত এই কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন— সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার আলিফ, অর্থ সম্পাদক ফারুক ইসলাম, প্রচার সম্পাদক কামরুজ্জামান এবং অফিস সম্পাদক বেলাল হোসেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল রাজি, মো. দুলাল হোসেন, মো. শাহ কামাল, মো. কাইয়ুম হোসেন ও মো. সানাউল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আদর্শিক ও নৈতিক চর্চার মাধ্যমে ছাত্রসমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। নতুন এই কমিটি গঠনের মাধ্যমে জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
