Sunday, September 27

ইবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আলী-জোহা

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হযরত আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহা।
‎
‎রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে সংগঠনটির নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
‎
‎এসময় বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক আব্দুস সামাদ, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) উপ-রেজিস্ট্রার এ এস এম ইমাম হাসান বাবু, সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাব্বির হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নবীন ও প্রবীণ সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রবিউস সানি জোহা বলেন, ‘আমাদের সংগঠনটি সবসময় বগুড়ার শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছে। জেলার সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি, সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও সুন্দরভাবে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।’
‎
‎নবনির্বাচিত সভাপতি হযরত আলী বলেন, ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি বগুড়ার শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।’
‎
‎সদ্য সাবেক সভাপতি সাব্বির হাসান বলেন, ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। যারা দায়িত্ব নিয়েছে, তারা সংগঠনের ঐতিহ্য ও ধারাবাহিকতা ধরে রেখেই সামনে এগিয়ে যাবে বলে আশা করি।’
‎
‎সংগঠন সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সংগঠনটির ২০২৬-২৭ নতুন কার্যবর্ষের কমিটি গঠনের লক্ষ্যে কার্যনির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। ওই ভোটের ফলাফলের ভিত্তিতেই রবিবার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *