Friday, July 17

ইবি জমিয়তে তালাবার নতুন কমিটি: সভাপতি শামীম, সম্পাদক আরিফ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম শামীম সভাপতি এবং একই বিভাগের খন্দকার মোঃ আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে ইবি শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় উক্ত অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা সাইফুল ইসলাম সায়েম নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য বলেন।

সাবেক নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত ইবি সভাপতি ও সাধারণ সম্পাদক

কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ, ইবি শাখার সাবেক সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সায়েম, আবু ত্বহা মো. নুরুল্লাহ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ওমর ফারুক, আবদুর রহমান, ইবি শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম ও ইবি শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। এছাড়াও ইবি শাখার সিনিয়র সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সাইফুল ইসলাম আলিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি এস এম শামীম বলেন, “তালাবার সংগ্রাম বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ৯৭ বছর ধরে মাদ্রাসা শিক্ষা ও দেশের কল্যাণে কাজ করে গেছে এই সংগঠন। আমরাও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব, বিশেষ করে ইবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে সবসময় পাশে থাকব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার আরিফ বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে আমরা সর্বোপরি চেষ্টা করে যাবো এবং বরাবরের মতোই ইসলামী শিক্ষা ও ইবি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *