
|| স্পোর্টস ডেস্ক ||
শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের ২-১ ব্যবধানে পরাজিত করে শিরোপার মঞ্চে পা রাখল আলবিসেলেস্তেরা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়য়ার্ধের ৫৫তম মিনিটে অ্যান্থোনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৮৫তম মিনিটে এনজো ফর্নান্দেজের গোলে সমতায় ফেরে দল। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২ মিনিট) লাউতারো মার্তিনেজের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
