শুক্রবার, মার্চ ৬

সারাদেশ

আদালত চত্বরে গুলি, একজন নিহত–খুলনায় চাঞ্চল্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আদালত চত্বরে গুলি, একজন নিহত–খুলনায় চাঞ্চল্য

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে দুইজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে আদালত চত্বরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাজিরা শেষ করে দুই ব্যক্তি আদালত ভবনের মূল ফটকের দিকে হাঁটছিলেন। এসময় সামনে থেকে এসে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জন মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে ...
শান্তির নগরী খ্যাত খুলনা কেন অশান্ত ও আতঙ্কের নগরীতে পরিণত!!
অপরাধ, আইন ও আদালত, অভিমত, সর্বশেষ, সারাদেশ

শান্তির নগরী খ্যাত খুলনা কেন অশান্ত ও আতঙ্কের নগরীতে পরিণত!!

|| ডা. আনোয়ার সাদাত ||স্বাধীনতার পর আমাদের এলাকায় কোনো খুনের ইতিহাস পাওয়া যায় না। অথচ জুলাই-আগস্ট বিপ্লবের পর অপ্রত্যাশিতভাবে সে ইতিহাস ভেঙে বাড়ির পাশেই সম্প্রতি এক খুনের ঘটনা ঘটলো।যা খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোন পর্যায়ে পৌছেছে, তার জ্বলন্ত উদাহরণ।এক সময়ের শান্তি ও শান্ত নগরী হিসেবে খ্যাত খুলনা আজ অশান্ত ও আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে। যা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে।হত্যাকাণ্ড-হামলা যেন খুলনার নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।খবরে প্রকাশ, গত বছরের ৫ আগস্টের পর খুলনায় অর্ধশত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলি ও হামলার ঘটনা ঘটেছে শতাধিক। অনেক ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেফতার করলেও থামছে না অপরাধমূলক কর্মকাণ্ড। হামলা, খুন এবং সন্ত্রাস আতঙ্কে খুলনার রাজনৈতিক মহলেও চলছে অস্থিরতা। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফলে নিরাপত্তাহীনতায় দিন কাটছে...
হরিরামপুরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে মাছ ধরার যন্ত্রে আটকা পড়ে বিপন্ন মেছোবাঘ
সর্বশেষ, সারাদেশ

হরিরামপুরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে মাছ ধরার যন্ত্রে আটকা পড়ে বিপন্ন মেছোবাঘ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে মাছ ধরার যন্ত্রে আটকা পড়ে বিপন্ন এক মেছোবাঘ। তবে ফাঁদে পড়ার পর মারা যায় মেছোবাঘটি।শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদিনগর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বন বিভাগ মৃত প্রাণীটি উদ্ধার করে।স্থানীয়দের জানান, সকালে খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসী নেট জাল ও পলো (মাছ ধরার বিশেষ যন্ত্র) দিয়ে মেছোবাঘটিকে আটক করে। তবে আটকের কয়েক মিনিট পরই বন্যপ্রাণীটি মারা যায়।তাদের দাবি, সাম্প্রতিক সময়ে এই এলাকায় আরও কয়েকটি মেছোবাঘের ঘোরাফেরা লক্ষ্য করা গেছে।সরফদিনগর গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, “সকালে হাঁটতে বের হয়ে দেখি একটি মেছোবাঘ আমাদের পাশ দিয়ে যাচ্ছে। পরে আমরা সেটিকে পলো দিয়ে আটকাই। কিছুক্ষণ পরই প্রাণীটি নিস্তেজ হয়ে পড়ে।”উপজেলা বন কর্মকর্তা...
খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে মর্ডান টাওয়ার দল
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে মর্ডান টাওয়ার দল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে মর্ডান টাওয়ার দল। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৮ ওভারেই জয় নিশ্চিত করে সময় টেলিভিশন, এখন টেলিভিশন ও চ্যানেল টুয়েন্টিফোরের সদস্যদের নিয়ে গঠিত এই দল। ব্যাট হাতে ৩৫ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন চ্যানেল টুয়েন্টিফোরের বেল্লাল হোসেন সজল।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শুরু থেকেই বল হাতে আধিপত্য প্রতিষ্ঠা করে মর্ডান টাওয়ার, যা রান তাড়ায় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।শনিবার (২৯ নভেম্বর) সকালে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং দর্শ...
খুলনায় নিহত ঈশান হত্যায় এখনো কোন গ্রেপ্তার নেই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিহত ঈশান হত্যায় এখনো কোন গ্রেপ্তার নেই

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার মুজগুন্নী পেটকা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈশানকে ধারালো ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পরও মূল অভিযুক্ত জিসানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেয়ার ক্লিনিকের সামনে হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ঈশান মারা যায়।খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, মুজগুন্নী উত্তরপাড়ার বাসিন্দা মুরাদের ছেলে জিসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার বাড়িতে অভিযান চালানো হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছে না। নিহতের বাবা সহিদুজ্জামান বাচ্চু বাদী হয়ে রাতে থানায় হত্যা মামলা করেছেন।গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে ঈশানের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয় এবং আসরের নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। একই ঘটনায় আহত রাজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনো কোনো তথ্য পুলিশকে জানায়নি।পুল...
রায়পুরায় এনা বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় এনা বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল নামে এক চালক নিহত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে ওই সড়কের মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এম্বুলেন্সের চালকের বাড়ি সিলেটে।পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় এনা পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় পৌঁছলে এম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।...
বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

|| মোঃ লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা ২০২৫ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। এদিন ইংরেজি পরীক্ষার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। একই দিনে দ্বিতীয় বিষয় বাংলা পরীক্ষাও অনুষ্ঠিত হয়।পরীক্ষায় উপজেলার ১৯টি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্ঠু পরিচালনার জন্য প্রধান হল সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শামীম হোসেন। সহকারী হল সচিব হিসেবে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মতিন, মোঃ সুজাইদ হোসেন, তসলিমা পারভীন ও জাকিয়া আফরিন।বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও প্রধান হল সচিব মোঃ শামীম হোসেন বলেন...
গল্লামারী জোড়া ব্রিজ: সময় পেরোচ্ছে, কাজ নয়—ক্ষোভে উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি
সর্বশেষ, সারাদেশ

গল্লামারী জোড়া ব্রিজ: সময় পেরোচ্ছে, কাজ নয়—ক্ষোভে উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি

|| শেখ শাহরিয়া | জেলা প্রতিনিধি (খুলনা) ||মেয়াদ বাড়ছে, প্রতিশ্রুতি বাড়ছে—কিন্তু গল্লামারী জোড়া ব্রিজের কাজে যেন থমকে আছে সময়। খুলনার প্রধান প্রবেশমুখ গল্লামারীর ময়ূর নদীঘেঁষা এই প্রকল্পটি বছরের পর বছর ধরে ঝুলে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।কমিটি জানায়, জরাজীর্ণ পুরনো ব্রিজের বিকল্প হিসেবে স্টিল আর্চ জোড়া ব্রিজ নির্মাণ প্রকল্প ২০২০ সালের ১ জুলাই একনেকের অনুমোদন পায়। প্রথম মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়ার আগেই কাজ পিছিয়ে পড়ে। এরপর দ্বিতীয় দফায় সময় গিয়ে ঠেকে ২০২৫ সালের ৩০ মার্চে। তৃতীয়বারের মতো মেয়াদ বাড়ানোর পরও কাজের গতি আর ফেরেনি। যে ব্রিজ মে মাসেই খোলা হওয়ার কথা ছিল, সেখানে এখন নীরবতা ছাড়া আর কিছু নেই।নেতৃবৃন্দের ভাষায়—অসহায় নগরবাসী প্রতিদিন জ্যামে আটকা পড়ে, ব্যবসা-বাণিজ্যে ধস নামে, বাড়ে দুর্ঘটনা। তাদের অভিযোগ, “গল্লামারীর মতো গুরুত্বপূর্ণ ...
স্বচ্ছ নিয়োগের দাবিতে ফুলবাড়ীতে গ্রাম পুলিশ নিয়োগ বঞ্চিতদের সংবাদ সম্মেলন
সর্বশেষ, সারাদেশ

স্বচ্ছ নিয়োগের দাবিতে ফুলবাড়ীতে গ্রাম পুলিশ নিয়োগ বঞ্চিতদের সংবাদ সম্মেলন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের গ্রাম পুলিশ নিয়োগ–২০২৫–এ বৃহদায়তন অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চাকরি বঞ্চিত প্রার্থীরা।শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ফুলবাড়ী প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন শেষে নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পুনঃনিয়োগের দাবি জানান তারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকরি বঞ্চিত প্রার্থী লাবু মিয়া। তিনি অভিযোগ করেন—গত ২২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল প্রস্তুত করা হয়েছে বিধি-বহির্ভূতভাবে।তিনি বলেন, “মেধা ও যোগ্যতা বিবেচনায় না নিয়ে তদবির, ব্যক্তিগত পছন্দ–অপছন্দ এবং অর্থ লেনদেনের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। যোগ্য প্রার্থীদের সরিয়ে অযোগ্যদের সুযোগ করে দেওয়া হয়েছে।”লাবু মিয়া আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় ...
মানিকগঞ্জে দশ লক্ষ টাকার হেরোইন উদ্ধারসহ এক মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দশ লক্ষ টাকার হেরোইন উদ্ধারসহ এক মাদক কারবারি গ্রেফতার

|| সেলিম মোল্লা | (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে ১০০ (একশত) গ্রাম হেরোইন উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা।জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ হিমেল হোসেন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি'র মূলগেটের সামনে থেকে চঞ্চল ওরফে চঞ্চল মোল্যা ওরফে শামীম মোল্যা ওরফে শাহিন (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের পিতা জলিল মোল্যা ও মাতা মালেকা বেগম। তার স্থায়ী ঠিকানা হরিরামপুর উপজেলার গোপীনাথপুর উজানপাড়া হলেও বর্তমানে তিনি মানিকগঞ...