বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

ইসলামী ঐক্য আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ঐক্য আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ঝিনাইদহ জেলা ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে ঝিনাইদহ জেলার সম্মানিত আমীর জনাব আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা ফরিদ উদ্দিন সামদানীর সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।বৈঠকের শুরুতে ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল মুজাহিদ পবিত্র কুরআন মাজীদ থেকে দরস পেশ করেন। এরপর গত মাসের গৃহীত রেজুলেশনসমূহ পর্যালোচনা করা হয় এবং সংগঠনের চলমান কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মাসিক চাঁদা নির্ধারণসহ আগামী এক মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবশেষে সভাপতি’র অনুমতিক্রমে দোয়ার মাধ্যমে মাসিক বৈঠক সমাপ্ত করা হয়।...
মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে তালাবা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে তালাবা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার নেতৃবৃন্দ।আজ শনিবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান আসলে ছাত্রসংগঠনটির নেতৃবৃন্দ এই সাক্ষাৎ করেন।এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ শামীম, সিনিয়র সহ-সভাপতি ও জুলাই আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি সৈয়দ ওসমান বিন হাসনাইন।মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার পক্ষ থেকে নিম্নোক্ত কিছু দাবি তুলে ধরা হয়।শিক্ষার্থী বান্ধব পরিবেশ গঠনঅবকাঠামো উন্নয়নআধুনিক ও দ্বীনমুখী সিলেবাস প্রণয়নমান উন্নয়নের জন্য শিক্ষকদের পাঠদান তদারকি ক...
বদলগাছী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি ফেরদৌস ও সম্পাদক শহীদুল
সর্বশেষ, সারাদেশ

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি ফেরদৌস ও সম্পাদক শহীদুল

|| মোঃ লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন ও সম্পাদক শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।জানা যায়, উপজেলার দুইটি সুনামধন্য সাংবাদিক সংগঠন বদলগাছী মডেল প্রেসক্লাব ও সাংবাদিক সংস্থা বদলগাছী একত্রিত হয়ে যৌথভাবে বদলগাছী উপজেলা প্রেসক্লাব নামক একটি সংগঠন গঠন করে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।নির্বাচনে দৈনিক সরেজমিন বার্তার ফেরদৌস হোসেন সভাপতি ও দৈনিক দেশের কন্ঠের শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এ নির্বাচনে অন্যান্য বিজয়ী সদস্যরা হলেন - যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সোনালি কন্ঠের মুজাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বাধীন বাংলার আশিক হোসেন, অর্থ বিষযক সম্পাদক দৈনিক গণমুক্তির ফিরোজ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক উত্তর বঙ্গের সংবাদের মো: লিটন...
হাদী’র হামলাকারী শনাক্তে পানছড়িতে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট স্থাপন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হাদী’র হামলাকারী শনাক্তে পানছড়িতে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট স্থাপন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||দেশব্যাপী সৃষ্ট সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলার পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) গোয়েন্দা নজরদারি, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে।বিজিবি সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অবৈধ তৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়।এছাড়াও সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্...
খুলনায় বিএনপি’র বিক্ষোভ: দাবী, ওসমান হাদীর ওপর হামলা ‘পরিকল্পিত’
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিএনপি’র বিক্ষোভ: দাবী, ওসমান হাদীর ওপর হামলা ‘পরিকল্পিত’

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয় বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও পূর্ব সমাবেশে মঞ্জু বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই ওসমান হাদীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। সারা দেশে যখন বিএনপির পক্ষে গণজাগরণ চলছে, ঠিক তখনই এই হামলা সংঘটিত হয়েছে।”তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরের প্রেক্ষিতে একটি গোষ্ঠী অস্থির হয়েছে এবং তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে এই ধরনের ন্যাক্কারজনক হামল...
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ও বিএনপির এরশাদ উল্লাকে গুলির প্রতিবাদে নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ও বিএনপির এরশাদ উল্লাকে গুলির প্রতিবাদে নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ‎

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‎‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।‎বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।‎‎এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায় অধ্যাপক গোলাম রসুল রাজা, জেলা বিএনপির সদস্য ও ড্যাবের যুগ্ম মহাসচিব, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইউনুছ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমানসহ উপজেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।‎এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল নির্...
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সম্মাননায় আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সম্মাননায় আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার শিল্প-সংস্কৃতির অঙ্গন শুক্রবার বিকেলে পরিণত হয় এক ব্যতিক্রমী সম্মাননা উৎসবে। খুলনা আর্ট একাডেমিতে আয়োজিত “আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে সাংবাদিকতা, সাহিত্য, শিল্প ও সমাজসেবায় অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো হয়।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে সাংবাদিক, কবি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, শিশুশিল্পী ও সমাজসেবীরা অংশগ্রহণ করে পুরো প্রাঙ্গণকে মুখর করে তুলেন। দেশব্যাপী নিরলসভাবে কাজ করা সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের প্রাপ্য স্বীকৃতি প্রদান করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। তিনি বলেন,“সত্য সংবাদ শুধু খবর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। সাংবাদিকরা জাতির দর্পণ—তাদের স্বাধীনত...
খুলনার পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর এলাকায় শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এক বিধবার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত দেবর মহিদুল গাজীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।স্থানীয়দের অভিযোগ, মৃত এনামুল গাজীর দ্বিতীয় স্ত্রী রাশিদা বেগম স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে বসবাস করতেন। দেবর মহিদুল গাজী দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এলাকাবাসীর দাবি, মহিদুল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।এদিকে নিহতের ভাসুর রবিউল গাজী জানান, ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় লিচু গাছে নড়াচড়া লক্ষ্য করলেও সেটিকে বিড়ালের উপস্থিতি মনে করে গুরুত্ব দেননি। পরে সকালে পর...
ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রাম জুড়ে জেলা বিএনপির বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রাম জুড়ে জেলা বিএনপির বিক্ষোভ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি শহরের কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রায়হান ...
ইবিতে ফলিত রসায়ন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মামুন আল রশীদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ফলিত রসায়ন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মামুন আল রশীদ

|| মো. মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সেমিনার কক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজা নবাগত সভাপতির হাতে দায়িত্ব তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, “আজ বি...