যেসব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ
সারাদেশে একযোগে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়া ৩২৩টি পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে।আওয়ামী সরকারের আমলে নির্বাচিত এসব উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে অপসারণ করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণের বিষয় জানিয়ে রবিবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। অপসারণকৃত উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।৭একইদিন উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩...










