Tuesday, July 14

সারাদেশ

কক্সবাজারে ড্রাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত
সর্বশেষ, সারাদেশ

কক্সবাজারে ড্রাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

|| নিউজ ডেস্ক ||কক্সবাজারের পেকুয়ায় ড্রাম্প ট্রাকের চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৫ জন চট্টগ্রামমুখি সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ৪ জনের আংশিক পরিচয় পাওয়া গেলেও বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি। নিহতের মধ্যে একজন সিএনজি চালক। তিনি পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান। অপর তিনজন হলেন- চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তান। নিহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনের মৃত্যু হয়। আহত...
বেলকুচিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন, উপজেলা বিএন‌পি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বেলকুচি প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে আরো ছিল সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সকাল ১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে স...
বেলকুচিতে এস কে ১৬ ব্যাচের আয়োজনে শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে এস কে ১৬ ব্যাচের আয়োজনে শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||বাংলাদেশ ভলান্টিয়ার ফোরাম এর আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। 'যদি করি রক্তদান, বাঁচবে একটি নতুন প্রাণ, ও ৭১,২৪ রক্তে রাঙা বিজয়, স্লোগান সামনে রেখে মহান বিজয় দিবসে ১৯৭১ ও ২০২৪ এর শহীদের স্মরণে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ৩ দিন ব্যাপী বিজয় মেলার ২য় দিন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি মুসা হাসেমীর উপস্থিতিতে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরবেলকুচি প্রতিনিধি ও ২০১৬ ব্যাচের ছাত্র ইকবাল এইচ রিপন, ১৬ ব্যাচের ছাত্র আলিফ হাসান, ১৬ ব্যাচের ছাত্র আরিফ সহ বাংলাদেশ ভলান্টিয়ার ...
বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি বাজারে কয়েক শতাধিক গ্রামবাসীর উপস্থিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমল থেকে পাশ্ববর্তী সদর উপজেলার সারটিয়া গ্রামের শফিকুল, জুয়েল, আমিরুল, কায়েস, কালামসহ আরো কয়েকজন দুষ্কৃতিকারী ব্যক্তি সন্ত্রাসী কায়দায় রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর বিভিন্ন সময় জুলুম, অত্যাচার, নির্যাতন ও ক্ষমতা অপব্যবহার করে হাট বাজারে চাঁদাবাজি করে আসছিল। সেই সময় তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পেতো না।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরেও থেমে থাকেনি তাদের ওই সব অবৈধ কর্মকাণ্ড। তারা আগের মতই আধিপত্য ব...
বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে দূর্বৃত্তরা ডাকাতিসহ ৪ জনকে গুরুতর জখম করে আহত করেছে। আহতরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটারদিকে উপজেলা রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম ৫২), তার মেয়ে সুবর্ণা খাতুন (৩৫), ছেলে বুলবুল আহম্মেদ (৩২) ও বুলবুলের স্ত্রী শম্পা খাতুন (২৮)। এ সময় তাদের কছে থাকা ১ টি সোনার আংটি, ১ টি গলার সোনার চেইন, ১ জোড়া সোনার কানের দুল ও ২ টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান স্থানিয়রা।স্থানীয়রা জানান, রাত ২ থেকে ৩ টারদিকে অজ্ঞাত ৪/৫ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাতাতির করে। বাধা দিলে ডাতাতরা তাদের হাতে থ...
রায়পুরায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা (নরসিংদী) প্রতিনিধি ||রায়পুরা উপজেলাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে রায়পুরা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেছেন, উপজেলার যেকোনো সমস্যার সমাধান যেনো অল্প সময়ের মধ্যে হয়, কোন প্রশাসনিক দপ্তরে যেনো জনগনকে বারবার যেতে না হয় সে বেপারে আমি বিশেষ ভাবে কাজ করবো।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রায়পুরায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা ।মতবিনিময় সভায় রায়পুরা প্রেসক্লাব সভাপতি এম. নূরউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মো ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহ...
বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী মুক্ত দিবস পাল
সর্বশেষ, সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী মুক্ত দিবস পাল

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা (নরসিংদী) প্রতিনিধি ||আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় র‌্যালিটি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এসময় মুক্তিযুদ্ধের তাৎপর্য ও নরসিংদীর মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ বীর মুক্তিযোদ্ধারা।১৯৭১’এ নরসিংদী জেলার বিভিন্ন...
বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিসের অবৈধ সংযোগের ছড়াছড়ি : বৈধরা ক্ষতিগ্রস্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিসের অবৈধ সংযোগের ছড়াছড়ি : বৈধরা ক্ষতিগ্রস্ত

|| আল-আমিন হোসেন | জেলা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি পল্লী বিদ্যুতের শতাধিক অবৈধ সংযোগে বৈধ গ্রাহকেরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর মধ্যে ৬টি অবৈধ সেচপাম্প সংযোগ রয়েছে বলে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযোগ করেছেন। তারা অভিযোগ করে বলেন, আমাদের কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও আমরা সেচপাম্পের সংযোগ পাই না। অথচ অবৈধ লাইসেন্সকারীরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের মোটা অংকের টাকা ঘুষ দিয়ে সংযোগ পেয়ে যাচ্ছেন। এতে আমরা সাধারণ গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছি।এদিকে, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বেলকুচি জোনাল অফিসের (ডিজিএম) ছানোয়ার হোসেন দাবী করেন, তার এলাকায় কোনো অবৈধ সংযোগ নেই। এমনকি ঘুষ বাণিজ্যের বিষয়ও তিনি অস্বীকার করেছেন।রবিবার (৮ ডিসেম্বর) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমাদের উপজেলার কয়েকটি গ্রামে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে ঘরের কাজ, অট...
রায়পুরায় সম্মাননা পেলেন চার জয়িতা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় সম্মাননা পেলেন চার জয়িতা

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা (নরসিংদী) প্রতিনিধি ||'নারী-কন্যার সুরক্ষা করি‚ সহিংসতামুক্ত বিশ্ব গড়ি' এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রায়পুরা উপজেলায় হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।অতিথিবৃন্দের সাথে সম্মাননাপ্রাপ্ত চার জয়িতাপ্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) বলেন‚ নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতা নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এ ছাড়া দেশ ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন‚ জয়িতারাই নার...
বেলকুচিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

|| আল-আমিন হোসেন | (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এম. এ বাকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ আহমদ আলী সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।এ সময় আরো বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৈদ্যনাথ রায়, উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশীষ ঘোষ, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।...