Wednesday, July 15

সারাদেশ

বগুড়াতেও জামায়াতের বিক্ষোভ সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়াতেও জামায়াতের বিক্ষোভ সমাবেশ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||সারাদেশের ন্যায় গতকাল বগুড়ায়ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শহরের ঐতিহাসিক সাতমাথার পাশে পৌর এ্যাডওয়ার্ড পার্কে বিকাল ৪টায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নিবন্ধন ও প্রতিক ফিরে পাওয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি-দাওয়াসহ একাধিক দাবি তুলে ধরে বিক্ষোভে ফেটে পরে হাজার হাজার নেতাকর্মিরা।এর আগে উক্ত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন যে, আগামীকাল ১৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরীসহ দেশের সকল জেলা-মহানগর এ...
বেলকুচিতে জয় বাংলা শ্লোগান দেয়ায় আ’লীগ সমর্থক আটক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জয় বাংলা শ্লোগান দেয়ায় আ’লীগ সমর্থক আটক

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে ১৪ ফেব্রুয়ারি রাতে পিকনিকের পর জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে লিমন সরকার (২০) নামের এক আওয়ামীলীগ সমর্থককে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নাড়ামুড়ি উত্তরপাড়া গ্রামের মাইদুর ইসলামের ছেলে।জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১ টায় দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিকের আয়োজন শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল করে লিমন সরকার। উক্ত ঘটনার জেরে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যারদিকে স্থানীয় ডন মাষ্টারের বাড়ির সামনে ব্রিজে লিমন সরকার অবস্থান করলে দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে তার উপর হামলা করে মারধর করা হয়। পরে তার আত্মীয় স্বজন তাকে আহত অবস্থায় উদ্ধ...
বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জোবায়েরের নেতৃত্বে বিশাল মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জোবায়েরের নেতৃত্বে বিশাল মিছিল

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি বিকালে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে যোগদানে বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ-এর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে উক্ত প্রোগ্রামে বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ জোবায়ের আহম্মদ জন-এর নেতৃত্বে বিশাল মিছিল বগুড়া শহর ঘুরে আলতাফুন্নেছার খেলার মাঠে উপস্থিত হয়। এ সময় মিছিলে অংশগ্রহন করেন মোঃ রাকিব, মোঃ সোহাগ, মোঃ নয়ন, মোঃ রিমন ও সেচ্ছাসেবক দলের কর্মীবৃন্দ। বগুড়া জেলা বিএনপি তাদেরকে হাত তালির মাধ্যমে উৎসাহিত করে।উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, সম্মানিত উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন।এতে সভাপতিত্ব করবেন বগুড়া জেলা ব...
বেলকুচিতে পূর্ব শক্রতার জেরে বাড়িঘরে হামলা, লুটপাটের অভিযোগ, উভয় পক্ষে আহত-২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে পূর্ব শক্রতার জেরে বাড়িঘরে হামলা, লুটপাটের অভিযোগ, উভয় পক্ষে আহত-২

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে লুটপাট, বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও উভয় পক্ষের আব্দুল মালেক সরকার ও নুরনবি সরকার নামে দুইজন আহত হয়ে সিরাজগঞ্জ সদরে দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনা উভয় পক্ষ থানায় মামলা দিয়েছে।আহতরা হলেন, সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত লেবু সরকারের ছেলে আব্দুল মালেক সরকার (৫২) ও অপর পক্ষের একই গ্রামের মৃত জুরান সরকারের ছেলে নুরনবি সরকার।শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সেনভাঙ্গাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতের ভাতিজা লিখন সরকার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় মামলা দায়ের করেন।মামলার বাদি লিখন সরকার জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রউফ বাবুর সাথে একই গ্রামের মৃত লেবু সরকারের ছেলে আব্দুর মালেকের সাথে বিরোধ...
বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছায় বিএনপি’র বিশাল জনসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছায় বিএনপি’র বিশাল জনসভা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপি’র উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি বিকালে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদ দোসরদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে রূপান্তর হয়েছে। এই জনসভা বগুড়া জেলা বিএনপি'র নেতা-কর্মীদের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বগুড়ায় এটি সব চাইতে বৃহৎ জনসভা হবে। তিনি এই জনসভাকে সফল করতে সবাইকে আহবান জানি...
বগুড়ায় স্কুলছাত্র ফাহিম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় স্কুলছাত্র ফাহিম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় স্কুলছাত্র ফাহিম (১৬) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কলোনী এলাকা থেকে ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।মিছিল শহরের শেরপুর সড়ক হয়ে সাতমাথা, জলেশ্বরীতলাসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে কলোনী এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় ফাহির হত্যার বিচারের দাবিতে তার সহপাঠি, শিক্ষকরা বক্তব্য দেন।গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা ফাহিমকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ফাহিম শহরের চক ফরিদ এলাকার মানিকের ছেলে...
মিরসরাইয়ের মামুন ব্রোকলি চাষে সফল
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মিরসরাইয়ের মামুন ব্রোকলি চাষে সফল

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রোকলি চাষে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মামুন। পুষ্টিগুণ সমৃদ্ধ এ সবজি চাষাবাদে খরচ খুবই কম। তাই ব্রোকলি চাষে মামুনের মতো অনেকে আগ্রহী হচ্ছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রদর্শনী হিসেবে ৫ একর জমিতে ১৫ জন কৃষক ব্রোকলি চাষ করেছেন। অন্য সবজির তুলনায় এটি ভালো দামে বিক্রি হচ্ছে বলে জানান চাষিরা। ৫০ শতক জমিতে কৃষি অফিসের দেওয়া প্রদর্শনীতে ব্রোকলি চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষক মোহাম্মদ মামুন। তিনি উপজেলার দক্ষিণ মিঠালার পূর্ব মলিয়াইশ এলাকার জয়নাল আবেদীনের ছেলে।জানা যায়, কৃষক মামুন নিজের চাষাবাদের প্রায় ৫০ শতক জমিতে ১৫০০ ব্রোকলি চারা চাষ করে ব্যাপক সাফল্য পান। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। এতে কোনো কোনো ব্রোকলির ওজন হয়েছে ৭০০-৮০০ গ্রাম। এগুলো বাজারে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে। আকার অনুযায়ী দামের পরিবর্তন হ...
চলতি মাসেই নতুন দল, সবার জন্য থাকবে উন্মুক্ত: সারজিস
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চলতি মাসেই নতুন দল, সবার জন্য থাকবে উন্মুক্ত: সারজিস

|| নিউজ ডেস্ক ||শিক্ষার্থীদের নতুন দল চলতি ফেব্রুয়ারি মাসেই আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এই দল সবার জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে তিনি বলেছেন, এটি হবে জনগণের দল।রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ফ্যাসিবাদব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে প্রতিটি জেলা উপজেলায় তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। আমরা আশা করছি চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে। ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেণি-পেশ...
বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার দুপচাঁচিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাগর ওরফে মামুন(২৭) নামের এক যুবকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) আসামী মামুনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ভুক্তভোগীর বাবা শনিবার রাতে দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃত মামুন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাঁচকুপি সাহারপুকুর এলাকার আলীমের ছেলে।থানার মামলা সূত্রে জানা যায়, গত ৮ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার সময় উপজেলার সাহারপুকুর এলাকায় ওই মেয়ে তার আত্মীয়কে খাবার দিতে যাবার সময় সাহারপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় পার হয়ে সামনের দিতে এগোতে থাকে। এসময় মামুন ওই মেয়েকে ফুসলিয়ে স্থানীয় একটি পরিত্যাক্ত ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেখানে ভুক্তভোগী ওই মেয়েকে ৮ফেব্রুয়ারি হতে ১১ফেব্রুয়ারি পর্যন্ত আটকিয়ে রেখে বিভিন্ন সময় ধর্ষণ করে। ইতিপূর্বে সাগর ওরফে মামুন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়...
শান্তা হত্যার প্রধান আসামিকে গ্রেফতারে ৭২ ঘন্টা সময় চাইলেন ওসি আদিল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শান্তা হত্যার প্রধান আসামিকে গ্রেফতারে ৭২ ঘন্টা সময় চাইলেন ওসি আদিল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে শান্তা ইসলাম (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার ৯ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি সোহেলসহ অন্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভে ফেটে পড়েছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা মানববন্ধন ও রায়পুরা থানা ঘেরাও করে।রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভা মাঠে এ মানববন্ধন করা হয়। পরে পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি রায়পুরা বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়পুরা থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে থানা ঘেরাও করে অফিসার ইনচার্জের সামনে আসামী গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ জনতা।মানববন্ধনে নিহতের স্বামী ও স্বজনরা বলেন, শান্তা ইসলাম ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে তাকে সন্ত্রাসী ...