রায়গঞ্জে লাশ বের হলো খাটে নয় কাঁধে!
|| ড. গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তা না থাকায় লাশ বের করা গেল না খাটিয়ায়। অবশেষে কাফনে জড়ানো লাশ বের করা হলো কাঁধে করে। এমন দৃশ্য দেখা মেলে রায়গঞ্জ পৌরসভার ০৪ নং ওয়ার্ড এর রনতিথা এলাকায়। মৃত মজিবর রহমানের ছেলে সামান তালুকদারের মরদেহ তার বাড়ি থেকে কবরস্থানে বহনকালে এই দৃশ্য দেখা যায়।মঙ্গলবার (১১ মার্চ) সামান তালুকদার অসুস্থ্য জনিত কারনে মৃত্যুর পর দাফনের জন্য যখন ঘর থেকে বাহির করবে তখনই বাধে বিপত্তি। একমাত্র চলাচলের রাস্তাটি অনেকটাই বন্ধ করে দিয়েছে তারই জ্ঞাতি ভাই মরহুম মনির হোসেন তালুকদারের গং, অভিযোগ ভুক্তভোগী পরিবারের।এলাকাবাসী সূত্রে জানা যায়, বিবাদমান জমির বিরোধ থাকায় একমাত্র চলাচলের রাস্তাটিও দোকানপাট তুলে সংকুচিত করে ফেলেছেন তারা। ফলে প্রতিপক্ষের লোকজন ঘর থেকে বের হওয়ার জটিলতা নিয়েই চলাচল করতো। এ অবস্থায় খাটিয়া থেকে মৃতদেহ নামিয়ে হা...










