নরসিংদীর মাধবদীতে জাতীয় নিরপদ সড়ক দিবস পালিত
|| নরসিংদী প্রতিনিধি ||"ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিবাদ্যকে সামনের রেখে, নরসিংদীর মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচী পালন করেন মাধবদী থানা শাখা ও পৌর শাখা নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ। এই কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মাধবদী থানা পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগ।মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় রাইন ওকে মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যাণ্ডে গিয়ে সভায় মিলিত হয় সবাই। সভা শেষে দুপুরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর মরহুমা জাহানারা কাঞ্চন এর স্মরণে দোয়া ও আলোচনা সভা করা হয়।এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো: তছলিম উদ্দিন, যানবাহন পরিদর্শক আবুল বাশার, নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখা...










